গাজীপুরে মা-মেয়ে খুন

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ১১:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (2)গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাবুর এলাকায় নিজ ঘরে মা- মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার মঙ্গলবার সকাল ৭টায় পাবুর এলাকা থেকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন পাবুর এলাকার মিয়ার উদ্দিনের স্ত্রী সূর্যি বেগম (৭৫) ও তাঁর মেয়ে মাদিয়া বেগম (৫০)।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজগর হোসেন খানের দেওয়া তথ্যমতে, গতকাল রাতের খাবার খেয়ে মা সূর্যি বেগম ও মেয়ে মাদিয়া বেগম এক ঘরে ঘুমিয়ে ছিলেন। আজ মঙ্গলবার সকালে স্বজনেরা দরজা খোলা দেখতে পেয়ে ওই ঘরের ভেতরে যান। তখন রক্তাক্ত অবস্থায় তাঁদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে সকালে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মা মা ও মেয়ের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সোমবার মধ্যরাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G