রিজভী ফের রিমান্ডে

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ১২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

 1420212834শেরেবাংলা নগর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে রিজভীকে হাজির করা হয়।

 শেরেবাংলা নগর থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের  একটি মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাকারিয়ার দাস।

শুনানি শেষে  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ জানুয়ারি দিনগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করেন ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (ৠাব) সদস্যরা। মোহাম্মদপুর থানার বিস্ফোরক আইনের অন্য এক মামলায় চারদিনের রিমান্ডে ছিলেন রিজভী।
এরপর ১ ফেব্রুয়ারি থেকে আট দফায় রিজভীকে টানা ২৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।

প্রতিক্ষণ/এডি/রিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G