নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যায় ২ জনের ফাঁসি

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

fasiনেত্রকোণায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর কাঁচি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের আলী হোসেন ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হরিপুর গ্রামের মামুদ হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৪ জুলাই উপজেলার অতিথপুর গ্রামের জাহাঙ্গীর আলমের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে শাবনুর ওরফে ছুটনী(১০) বিকেলে বাড়ির পাশ থেকে গরু আনতে গেলে আলী হোসেন ও মামুদ হোসেন পাট ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে।

শাবনুর বিষয়টি বাড়িতে বলে দেওয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।

পরদিন এলাকাবাসী বাড়ির পাশের পাটক্ষেতে শাবনুরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় শাবনুরের বাবা জাহাঙ্গীর আলম বাদি হয়ে বারহাট্টা থানায় মামলা করেন।

প্রতিক্ষণ/এডি/মিলন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G