খালেদার সঙ্গে দেখা করলেন সালাহ উদ্দিনের স্ত্রী

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৯:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

sssবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার রাত পৌনে ৮টার পর সালাহউদ্দিন আহমেদের স্ত্রী একটি পাজারো জিপে গুলশান কার্যালয়ের সামনে আসেন।

তিনি গেইটের সামনে পুলিশের বিশেষ শাখর সদস্যদের কাছে নিজের পরিচয় দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন।

সাক্ষাৎ শেষে রাত পৌনে ৯ টার দিকে বেরিয়ে আসেন তিনি। এ সময়ে তাকে অশ্রুসজল দেখাচ্ছিলো।

এর আগে গত ১৭ মার্চ ছেলে-মেয়েকে নিয়ে হাসিনা আহমেদ বেগম জিয়ার সঙ্গে প্রথম দেখা করতে এসেছিলেন।

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার হয় বলে তার পরিবারের অভিযোগ।

স্বামীর খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন হাসিনা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি।

এ বিষয়ে আগামী ৮ এপ্রিল হাই কোর্টে আবার শুনানির তারিখ রাখা হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G