বাজেয়াপ্ত হতে পারে খালেদার সম্পত্তি !

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

PM....আদালতের নির্দেশে  বিএনপি নেত্রী খালেদা জিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে যশোর-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন এমন কি যদি কোর্ট থেকে নির্দেশ আসে তার (খালেদা) সম্পত্তি বাজেয়াপ্ত কওে চলমান অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করার, তবে আমরা তা করবো।

এসময় তিনি বলেন, “আমরা কোর্টেও আইন মেনে চলি। আমরা যেহেতু আইন প্রণয়ন করি, তাই আমরা আইন রক্ষা করবো। যা কিছু হয় আইনের আওতায় হবে।”

হাসিনা বলেন, যদি কোর্ট থেকে এ ধরনের কোনো নির্দেশ আসে, তবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আমরা তো বিএনপি নেত্রীর মতো আইন অমান্য করতে পারিনা।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G