বোকো হারামের কয়েক শ জঙ্গি নিহত

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৯:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ISIL ঢাকা: নাইজেরিয়ার প্রতিবেশী দেশ নাইজার ও চাদের যৌথ সেনা অভিযানে বোকো হারামের কয়েক শ জঙ্গি নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা কত তা জানা যায়নি। খবর রয়র্টাসের।

চাদের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, নাইজেরিয়ার মালাম ফাতোরি অঞ্চল থেকে হঠিয়ে দেওয়া হয়েছে বোকো হারামকে। এই অভিযানে তাদের শত শত জঙ্গি নিহত হয়েছে।

মালাম ফাতোরি অঞ্চলটি নাইজারের সীমান্তে অবস্থি। মাইদুগুরি থেকে বিতাড়িত হয়ে মালাম ফাতোরিতে আস্তানা গাঁড়ে বোকো হারাম। এটিই তাদের সবশেষ সুরক্ষিত আস্তানা ছিল বলে মনে করা হয়। সেখান থেকেও তাদের উৎখাত করল নাইজার ও চাদের সেনারা।

এদিকে চাদের সেনাবাহিনী আরো জানিয়েছে, বোকো হামরাবিরোধী অভিযানে তাদের নয়জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েকজন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G