কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ৯:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

keniaকেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যারিসা শহরের গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ ঘণ্টা পর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আসে।  নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারী ৪ জঙ্গি নিহত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যে জিম্মি ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে ও হতাহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

কেনিয়ার এই বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা ভোরে ক্যাম্পাসে প্রবেশ করে এবং ছাত্র-ছাত্রীদের জিম্মি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ক্রিশ্চিয়ানদের আলাদা করে হত্যা করে। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৫০০ জন ছাত্রকে উদ্ধার করে বলে দেশের কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় বলছে, গ্যারিসাসহ সোমালি সীমান্তলগ্ন চারটি অঞ্চলে সান্ধ্য আইন জারি করা হয়েছে।

সরকারের তরফ থেকে বলা হচ্ছে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হয়েছে এবং তারা ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন পাঁচজন মুখোশপরা বন্ধুকধারী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। কেনিয়ার রেড ক্রস বলছে প্রায় ৫০ জনের মত শিক্ষার্থী বের হয়ে আসতে পেরেছে। তবে সঠিক সংখ্যা জানা না গেলেও বেশ কয়েকজন ভিতরে আটকা রয়েছে বলে জানাচ্ছে সংস্থাটি। সূত্র : বিবিসি

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G