মগবাজারে বাসচাপায় ২ সহোদর নিহত

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

accident2রাজধানীর মগবাজারে প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাসের চাপায় দুই ফ্লাইওভার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক।

শনিবার সকালে মগবাজারে নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন- মো. আসাদুল (১৮) ও মো. সাজেদুল (১৬)। তারা দু’জন সহোদর বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত শ্রমিকের নাম মঞ্জু (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাতী-বনশ্রী পরিবহনের বাসটি গুলিস্তান থেকে মহাখালী যাচ্ছিল। বাসটি মগবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে  ফ্লাইওভারের কাজ করতে থাকা নির্মাণ শ্রমিকদের চাপা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেকে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়িসহ চালককে আটক করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শ্রাবন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G