বাড্ডায় ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ণ

 

koktel-

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডা এলাকার ফুজি টাওয়ারের বিপরীতে সড়কের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার বেলা আড়াইটার দিকে সড়কের ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এত পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, হঠাৎ করে বিকট শব্দে সড়কের ওপর একটি ককটেল বিস্ফোরণ হয়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ খোঁজ খবর নিলেও কাউকে আটক করেত পারেনি।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G