মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

indexচট্টগ্রামের হালিশহর এলাকা থেকে মোবাইল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হালিশহর থানার  ছোটপুল এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোশারফ হোসেন (২৪), মো. খোকন (২০),  মো.মালিক (১৮), হানিফ ওরফে মনির (২১) ও জসীম উদ্দিন (২৫)।

পুলিশ জানায়,  মোবাইলের দোকান ও শো-রুমে সংঘবদ্ধ চোর চক্রের দলনেতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নগরীর বিভিন্ন স্থানে গভীর রাতে বের হয়ে সুযোগ বুঝে টার্গেট করা দোকানের সামনে বিছানা পেতে ঘুমিয়ে পড়ার ভান করে। এদের ১৩ জনের একটি গ্রুপ সক্রিয় রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মোশারফ ও তার চক্রের সদস্যরা গত ১৫ মার্চ নগরীর হালিশহর থানার পিসি রোডে নগদ ৬৫ হাজার টাকা এবং প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মোবাইল সেট চুরির বিষয়টি স্বীকার করেছে।

প্রতিক্ষণ/এডি/নয়ণ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G