ঝড়ে প্রাণহানিতে খালেদার শোক

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1411376498সারাদেশে কালবৈশাখী ঝড়ের আঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ জন। পাশাপাশি বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার সন্ধ্যায় এক শোকবার্তায় তিনি বলেন, ‘আমি বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। এ ধরনের শোকাবহ ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই।

একই সঙ্গে ঘূর্ণিঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়া। নিহতদের শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

 

প্রতিক্ষণ/এডি/রাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G