খালেদার বাসভবনে পুলিশ মোতায়েন

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ৮:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

52baa58a0913d-FE7F5579বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় তার গুলশানের বাসভবনের সামনে ফের বিশেষ পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে সাত জন পুলিশের একটি দল খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছায় বলে নিশ্চিত করেছে সেখানকার বিশেষ একটি সূত্র।

গত ১লা জানুয়ারি ওই বাসভবন থেকে পুলিশ তুলে নেওয়া হয়েছিল।

টানা ৯২ দিন গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করার পর দুইটি দুর্নীতি মামলায় জামিন নিয়ে রোববার ওই বাসভবনে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচি ঘোষণার পর গত ৩ জানুয়ারি এ বাসভবন থেকে গুলশান কার্যালয়ে গেলে সেখানে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন তিনি।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G