উত্তর কোরিয়ায় উড়লো ‘দ্য ইন্টারভিউ’!

প্রকাশঃ এপ্রিল ৮, ২০১৫ সময়ঃ ৫:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Belunবহুল আলোচিত ও বিতর্কিত ‘দ্য ইন্টারভিউ’ সিনেমার কয়েক হাজার ডিভিডি বেলুনের সাহায্যে উড়িয়ে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় পাঠালেন লি মিন-বুক নামে দক্ষিণের একজন অধিকারকর্মী।

যুক্তরাষ্ট্রের সনি পিকচারসের তৈরি এই কমেডি সিনেমায় উত্তর কোরিয়ার নেতা উনকে হত্যা করার কল্পকাহিনী দেখানো হয়েছে। ফিকশন ধর্মী এই সিনেমার কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করে উত্তর কোরিয়া। খবর বিবিসি অনলাইনের।

উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে নিয়ে হলিউডে নির্মিত হয় ‘দ্য ইন্টারভিউ’ চলচ্চিত্র। এই চলচ্চিত্র বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা গিয়ে গড়ায় সামরিক হামলার হুঁশিয়ারিতে।

যেখানেই দ্য ইন্টারভিউ দেখানো হবে, সেখানেই হামলা করবে উত্তর কোরিয়া- এমন হুঁশিয়ারি দেওয়ার পর সিমেনাটির মুক্তি দেওয়া স্থগিত হয়।

পরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপে সনি পিকচারস সেটি মুক্তি দেয়। এরপর দুই দেশের সাইবার আক্রমণের ঘটনা-পাল্টা ঘটনা ঘটে।

প্রতিক্ষণ/এডি/এআই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G