চরম বিপদের সময় যে বিষয়গুলো মেনে চলা উচিত

প্রকাশঃ এপ্রিল ৮, ২০১৫ সময়ঃ ১০:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম.

imagesমানুষের জীবেনে সুখের চেয়ে দু:খের সময়ই বেশি থাকে। বিপদ মোকাবেলা করতে করতেই আমরা ক্লান্ত হয়ে যাই, ভেঙে পড়ি, হেরেও যাই কখনো কখনো। যদি আপনার অবস্থাও এমন হয়ে থাকে, তবে এই ফিচারটি আপনার জন্যই। জীবনের ভীষণ দুঃসময়ে এইপরামর্শগুলো আপনার পথ চলাকে কিছুটা হলেও সহজ করবে,  বাঁচাবে নতুন বিপদের হাত থেকে।

১. বিপদের দিনে আমরা সবাই অধৈর্য হয়ে পড়ি, মেজাজ খিটখিটে হয়ে যায়। চেষ্টা করবেন যতটা সম্ভব ঠাণ্ডা মাথায় থাকতে, যতটা সম্ভব মেজান নিয়ন্ত্রণে রেখে কারো সাথে খারাপ ব্যবহার না করতে। অযথা আরও একটি বিপদ বাড়িয়ে লাভ নেই।

১. একটা জিনিস মনে রাখবেন সর্বদা, সব সমস্যারই সমাধান আছে। আমরা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কিন্তু একটু ঠাণ্ডা মাথায় আবেগ একপাশে সরিয়ে রেখে ভাবলে অবশ্যই একটা সমাধান বের হবে। হবেই। চাই কেবল একটু সময়।

৩. ভেঙে পড়বেন না। একটি জিনিস নিশ্চিত জানবেন যে আমরা নিজেদের অবস্থা যতটা খারাপ মনে করি, অবস্থা আসলে ততটা খারাপ নয়। আপনি নিশ্চয়ই এই বিপদ থেকে বের হয়ে আসবে। আস্থা রাখুন।

৪. বিপদের দিনে হুট করে কোন সিদ্ধান্ত নেবেন না। হুট করে সিদ্ধান্ত নেয়ার অর্থ নিজেকে আরও একটি বিপদে ফেলা। যাই করবেন ও বলবেন, সবই খুব ঠাণ্ডা মাথায় ভেবেচিন্তে।

৫. বিপদে কারো সাহায্য আশা করবেন না। কারো ওপরে নির্ভর করেও থাকবেন না। যা করার, নিজেই করুন। নিজের ওপরেই আস্থা রাখুন। মনে রাখবেন, বিপদে কেউ আপন না। কেউ যদি পাশে দাঁড়ায় ভালো, না দাঁড়ালে নিজেই চলার প্রস্তুতি নিন।

৬. কাউকে চট করে বিশ্বাসও করতে যাবেন না। বিপদ একলা আসে না, আটঘাট বেঁধে আসে। অযথা অন্ধ বিশ্বাস করে নতুন বিপদ ডেকে আনার মানে নেই।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G