যুবদল সভাপতি আলাল মুক্ত

প্রকাশঃ এপ্রিল ৯, ২০১৫ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

alal_41918যুবদলের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-১ এর জেলার ফরিদুর রহমান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বশেষ পল্টন থানার একটি মামলায় তিনি জামিন লাভ করেন।

কারা ফটকে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সিটি নির্বাচনের পাশাপাশি আন্দোলন চলবে। বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।’ এ সময় কারাফটকে যুবদল নেতাকে বরণ করেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, নাশকতার অভিযোগে গত বছরের ২৭ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G