ফ্ল্যাটে ঢুকে ধর্ষণ, আটক এক

প্রকাশঃ এপ্রিল ৯, ২০১৫ সময়ঃ ৭:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rapeকলকাতার সার্ভে পার্ক থানা এলাকার লেক ইস্ট রোডে ফ্ল্যাটে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় বিক্রম সুর নামে একজনকে আটক করেছে পুলিশ।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় বুধবার (৮ এপ্রিল) দুপুরে দরজা খুলে ইলেক্ট্রিশিয়ান বিক্রম সুর ও তার সহযোগিকে ভিতরে ঢুকতে দিয়েছিলেন ফ্ল্যাটের বাসিন্দা ৪৯ বছরের এক মহিলা। ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে ওই মহিলাকে ধর্ষণ করে বিক্রম। মহিলার স্বামী এবং ছেলে সে সময় বাসার বাইরে ছিল।

পুলিশ জানায়, বিক্রম ও আর এক মিস্ত্রি কয়েক দিন ধরেই ওই আবাসনের প্রতিটি ফ্ল্যাটে কলিং বেল মেরামতির কাজ করছিল। আবাসন কর্তৃপক্ষই তাদেরকে এই কাজে নিযুক্ত করে।

ঘটনার পর মহিলা পুলিশি সহায়তার জন্য ১০০ ডায়ালে ফোন করেন। তার ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সার্ভে পার্ক থানার পুলিশ এবং ওই দিন রাতেই অভিযুক্তকে সোনারপুরের ধালুয়া থেকে গ্রেফতার করে।

প্রতিক্ষণ/এডি/তপু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G