শাহজালালে ৫ কেজি সোনাসহ আটক ৪

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ১০:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gold arrrestহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ কেজি স্বর্ণসহ চার  চোরাচালানীকে  আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

রোববার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাইন উদ্দিন (৪২), তাঁর স্ত্রী আবিদা সুলতানা (৩৩) ও তাঁদের সন্তান মুজাক্কির মইন (৫) এবং লাকি আক্তার (২৫) নামে আরো এক নারী।

শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মুস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০৮৭) আজ সকাল সাতটায় ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে এসময় পৃথকভাবে সোনাসহ একই পরিবারের তিনজন ও লাকি আক্তারকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত সোনার ওজন ৪ কেজি ৯৭৫ গ্রাম যার বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।

আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G