ভারতীয় মুসলিমদের ভোটাধিকার কেড়ে নিতে চায় শিবসেনা

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

-india-muslims-terrorism-ভারতে মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী দল শিবসেনা তাদের দলীয় মুখপত্র ‘সামনা’-তে প্রকাশিত এক নিবন্ধে প্রস্তাব দিয়েছে, ভারতে মুসলিমদের স্বার্থেই তাদের ভোটাধিকার প্রত্যাহার করে নেওয়া উচিত। শিবসেনার মতে, এতে মুসলিমদের নিয়ে ভারতে ভোটব্যাঙ্কের রাজনীতি বন্ধ হবে।

সামনা-তে এই বিতর্কিত নিবন্ধটি লিখেছেন শিবসেনার সিনিয়র নেতা, রাজ্যসভা এমপি ও দলের অন্যতম মুখপাত্র সঞ্জয় রাউত। আর নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি শিবসেনার প্রয়াত সুপ্রিমো বাল ঠাকরের মন্তব্যকেও টেনে এনেছেন। খবর বিবিসি বাংলার।

বাল ঠাকুরকে উদ্ধৃত করে রাউত বলেন, ‘‘বালাসাহেব বলেছিলেন মুসলিমদের যতদিন ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হবে ততদিন তাদের কোনও ভবিষ্যৎ নেই। ফলে যেদিন মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে তখন ভারতে যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে থাকেন, তাদের মুখোশ ফাঁস হয়ে যাবে!’’
তিনি আরও জানান, বালাসাহেব না কি আজ থেকে পনেরো বছর আগেই প্রস্তাব দিয়েছিলেন ভারতে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক।

মুসলিমদের ভোট না-থাকলে তাদের ভোটের জন্য তদবিরও বন্ধ হয়ে যাবে, এটাই ছিল তাঁর যুক্তি! কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সবচেয়ে পুরনো শরিক দল শিবসেনা,র একজন সিনিয়র নেতার এ ধরনের মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলেছে। বিরোধী কংগ্রেস দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, ‘‘এটা অত্যন্ত জঘন্য ব্যাপার যে এই ধরনের মন্তব্য আমাদের শুনতে হচ্ছে! ভারতীয়রা এখনও একটি গণতান্ত্রিক দেশেই বাস করেন – কোনও তালেবানি জমানায় নয়!

অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুকী শিবসেনা নেতার এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক ও বেআইনি বলে বর্ণনা করেছেন।
তবে এই সব সমালোচনার মুখেও সঞ্জয় রাউত তাঁর সুর নরম করেননি বরং নিজের বক্তব্যের সমর্থনেই সাফাই দিয়েছেন। সামনা-র নিবন্ধে তিনি ‘মুসলিম ভোটব্যাঙ্ক’ নিয়ে রাজনীতি করার জন্য আক্রমণ করেছেন আকবরউদ্দীন ও আসাদউদ্দীন ওয়াইসির মতো মুসলিম নেতাদেরও – যারা হায়দ্রাবাদ ভিত্তিক দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বক্তব্য, যতদিন ভারতে মুসলিমদের ভোট কেনা যাবে – ততদিন মুসলিম সম্প্রদায় পিছনেই পড়ে থাকবে, আর তার ফায়দা লুটবেন এই ওয়াইসি ভাইদের মতো নেতারা।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G