বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করুন: খালেদা

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda electionআসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

খালেদা জিয়া বলেন, ‘এই সরকার অবৈধ। তারা পদে পদে আইন অমান্য করছে। নির্বাচনী প্রচারণায় আমাদের প্রতিনিয়ত বাধা দিচ্ছে।
ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রামে বিএনপি-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাতে নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।

বিএনপি নেত্রী বলেন, ‘আমাদের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে জনগণ নীরব বিপ্লব ঘটাবে। কারণ তারা গুম-খুনের এই সরকারকে আর দেখতে চায় না। তারা পরিবর্তন চায়।

এর আগে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে বিকেল ৫টা ১০ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে বেগম জিয়া ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G