মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন বাবা রামদেব

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ramdevভারতের আলোচিত যোগ গুরু বাবা রামদেবকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছে হরিয়ানা রাজ্য সরকার ।

এনডিটিভির খবরে জানানো হয়েছে, রামদেব হরিয়ানা রাজ্যের একজন মন্ত্রীর মতো বাঙলো ও সমপরিমাণ সম্মানি পাবেন।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘যোগ ব্যায়াম ও আয়ুর্বেদিক চিকিৎসার উন্নয়নে ভূমিকা রাখায় বাবা রামদেবকে হরিয়ানায় বিজেপির দূত করা হয়। এবার তাকে এই রাজ্যে মন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, রামদেবকে খুশি করাতে বিজেপির নানা প্রচেষ্টার সমালোচনা করে কয়েক দিন আগে সোচ্চার হয়েছিল কংগ্রেস। এরপর হরিয়ানার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে মন্ত্রীর মর্যাদা দেওয়ার ঘোষণা দেওয়া হলো।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G