সংঘর্ষের ঘটনায় রংপুর মেডিক্যাল বন্ধ ঘোষণা
জেলা প্রতিনিধি :
রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকাল ৫ টার মধ্যে আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।
সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শহীদসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এরই জের ধরে বুধবার ভোরে ছাত্রলীগের বহিস্কৃত নেতা সরোয়ারের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী ডা. মুক্তা ছাত্রাবাসে হামলা চালায়।
প্রতিক্ষণ/এডি/নুর






















