নিখোঁজ রাহুল ভারতে ফিরলেন

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৫ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Rahul Gandiদীর্ঘ ৫৬ দিন পর আজ বৃহস্পতিবার দিল্লি ফিরেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি ও সোনিয়াপুত্র রাহুল গান্ধী।

চুয়াল্লিশ বছর বয়সী রাহুল বেলা সোয়া ১১টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে ব্যাংকক থেকে ভারতে আসেন ।

বিমানবন্দর থেকে বাড়িতে যাওয়ার পর দলীয় হাজারো নেতা-কর্মী রাহুলকে সংবর্ধিত করে।

রাহুল এমন সময়ে দেশে ফিরল যখন তার দলের ভিতর জল্পনা-কল্পনা চলছিল যে মা সোনিয়া গান্ধীর স্থলে রাহুলই হচ্ছেন কংগ্রেসের সভাপতি।

ফেরার পর রাহুলের মা সোনিয়া গান্ধী তুঘলক রোডে রাহুলের বাড়িতে গিয়েছেন। এর আগে যান বোন প্রিয়াঙ্কা গান্ধী।

এর আগে রাহুলকে নিখোঁজ ঘোষণা দিয়ে উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছিল বিজেপি।

প্রতিক্ষণ/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G