আ.লীগ নেতার শটগানের গুলিতে ওসিসহ আহত ৭

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ১১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

jaforullahফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর পথসভায় শটগানের মিসফায়ারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাজমুল ইসলামসহ সাতজন আহত হয়েছেন।

শনিবার সকালে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ তার নিজ এলাকা ভাঙ্গা উপজেলার কাউলিবেড়ার মুন্সীবাড়ীতে দলীয় কর্মীদের নিয়ে পথসভা করছিলেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য দীপক মজুমদারের দেহরক্ষীর শটগানের মিসফায়ারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজন আহত হন।

এ ঘটনায় গুরুতর আহত দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G