আফগানিস্তানে হামলায় নিহত ৩৩

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Jalalabad-afganisthanআফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় ৩৩ জন নিহত ও আহত হয়েছে শতাধিক ব্যক্তি।

শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে এ হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক পুলিশপ্রধান ফজল আহমেদ শেরজাদ জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে নিউ কাবুল ব্যাংকের একটি শাখার প্রধান ফটকে প্রথম আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

এরপর শহরটির বিভিন্ন স্থানে দফায় দফায় বোমা হামলা শুরু হয়। এর ঠিক এক ঘণ্টা পর নিউ কাবুল ব্যাংকের ৬০ মিটার দূরে অবস্থিত দ্য আফগানিস্তান ব্যাংকের শাখায় আরেকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তৃতীয় হামলাটি চালানো হয় একটি কবরস্থানের বাইরে।

হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G