আমরা পজিটিভ পলিটিক্সে বিশ্বাসী

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ১০:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaleda-zia‘ইতিবাচক রাজনীতির পরিবেশ’ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে রাজধানীর হাতিরঝিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন।

তার আগে খালেদা জিয়া রাত সাড়ে ৮টায় গুলশান তালতলা সংলগ্ন হাতিরঝিলে দর্শনার্থীদের মাঝে তাবিথ আউয়ালের পক্ষে লিফলেট বিতরণ করেন।

এসময় এক দর্শনার্থী খালেদা জিয়াকে বলেন, ‘ম্যাডাম, এখন তো আর পজেটিভ পলিটিকস নেই। আমরা নেগেটিভ পলিটিকস চাই না। আমরা চাই, পজেটিভ পলিটিকস।’

দর্শনার্থীর এমন কথা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘বিএনপি নেগেটিভ পলিটিকস করে না। আমরাও পজিটিভ পলিটিকস চাই।’

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন-বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও তাঁর বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G