ডাবের পানিতে যাবে পক্সের দাগ!

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ পূর্বাহ্ণ

dab-হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

চিকেন পক্স, বিচ্ছিরি দাগ রেখে গেছে আপনার চেহারায়? মুখে হয়ে গেছে ক্ষত ক্ষত চিহ্ন? একদম চিন্তা করবেন না। এবং এটা-সেটা মুখে লাগানোর বদলে চেষ্টা করুন এই ঘরোয়া উপায়গুলো। একদম প্রাকৃতিক ভাবেই মধু ও ডাবের পানির ব্যবহার আপনার চেহারা থেকে মুছে দেবে চিকেন পক্সের ক্ষতচিহ্ন। কীভাবে? চলুন, জেনে নিই বিস্তারিত।

ডাবের পানির ব্যবহার সবচাইতে সহজ। পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসসিয়াম, সোডিয়াম, ফসফরাসে ভরা ডাবের পানি কেবল আপনার দেহের জন্যই ভালো নয়। এটা ভীষণ উপকারী মুখের দাগ ছোপ দূর করতেও। হ্যাঁ, চিকেন পক্সের ক্ষত দূর করতেও ডাবের পানি দারুণ কার্যকর। ডাবের পানিতে আছে Cytokines, যা আপনার দেহের পি এইচ লেভেল নিয়ন্ত্রণ করে ও ত্বকের কোষের বৃদ্ধি ত্বরান্বিত করে। ডাবের পানির অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল  গুণাবলী ত্বককে সারিয়ে তোলে ও সুরক্ষা দেয়। নিয়মিত ডাবের পানির ব্যবহারে মুখের যে কোন দাগছোপই কমে যেতে থাকে।

কীভাবে ব্যবহার করবেন?

-প্রতিদিন এক গ্লাস ডাবের পানি পান করুন।
-আপনার গোসলের পানিতে ডাবের পানি যোগ করুন। এক বালতি পানিতে ২ গ্লাস ডাবের পানি।
-তুলা বা কটন বাডের সাহায্যে চিকেন পক্সের দাগের ওপরে প্রতিদিন ডাবের পানি লাগান। পক্স সেরে যাওয়ার একদম সাথে সাথে লাগাতে শুরু করলেই বেশি উপকার পাবেন।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G