জামাইয়ের হাতে শ্বশুর-শাশুড়ী খুন

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

murderচাঁদপুর সদরে জামাই কর্তৃক শ্বশুর-শাশুড়ীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইকবাল হোসেন বুলু (৪৫) ও মমতাজ বেগম (৪০)। ঘটনার পর জামাই সুমন শেখ (২৮) পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, লাকি আকতার শারমিনের সঙ্গে ঢাকার সাভারের সুমন শেখের ৫ বছর আগে বিয়ে হয়। তাদের চার বছরের একটি মেয়ে আছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

রবিবার রাতে সুমন শেখ শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। দাম্পত্য কলহের জের ধরে সোমবার সকালে সুমন তার শ্বশুর-শাশুড়ী ও স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে।

প্রতিবেশিরা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর ইকবাল হোসেনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মমতাজ বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

প্রতিক্ষণ/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G