সিটি গড়তে আব্বাসের ১০ দফা ইশতেহার

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

avbbusঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস ১০ দফা ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করা হয়।

আদর্শ একটি নগরী গড়ার স্বপ্ন নিয়ে আব্বাসের ইশতেহারে ১০ দফায় আছে প্রায় ৯৮টি প্রতিশ্রুতি।

বিএনপি সমর্থিত এ প্রার্থীর ইশতেহারে প্রথমেই রাখা হয়েছে নাগরিক সেবা। পরবর্তীতে ক্রমান্বয়ে নাগরিক বিনোদন, স্বাস্থ্যসেবা, শিক্ষা খাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তির ঢাকা সমাজ সেবা, জননিরাপত্তা ও নগর পরিকল্পনা-প্রশাসন দিয়ে ইশতেহার সাজানো হয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক ড. এমাজউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, শওকত মাহমুদ, ড. মাহফুজ উল্লাহ, ও ড. সুকমল বড়ুয়া।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G