ভূমধ্যসাগরে ‘ডুবন্ত বোট’ থেকে বিপদ সংকেত

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৭:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

sea1ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই একটি ‘ডুবন্ত বোট’ থেকে বিপদ সংকেত পেয়েছে জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা (আইওএম)।

ডুবন্ত ওই বোটে প্রায় ৩০০ অভিবাসী রয়েছে বলে আইওএম এর কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

আইওএমকে ডুবন্ত বোট থেকে ফোনে এক অভিবাসী জানিয়েছেন, এরই মধ্যে বোটের ২০ জন নিহত হয়েছে। তাদের উদ্ধারের জন্য কমপক্ষে ৩টি বোট (ইঞ্জিনচালিত বড় নৌকা) প্রয়োজন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীদের আজ লুক্সেমবার্গে ভূমধ্যসাগরে অভিবাসীদের ডুবে মারা যাওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা।

লিবিয়ার উপকূলে বোট ডুবে প্রায় সাত শতাধিক অভিবাসীর মৃত্যুর পর এ নিয়ে বড় ধরনের তৎপরতা শুরু করেছে ইইউ।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G