হামলার পরিণতি ভাল হবে না: খালেদা

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaladaziaনির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তদের হামলার শিকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালেদা জিয়া বলেন, কারা এগুলো করছে আমরা জানি। তোমরা যারা সরকারের প্রশ্রয়ে গুণ্ডামি করছো তোমাদের পরিণতি ভাল হবে না।

তিনি বলেন, এদেশ থেকে এখন গণতন্ত্র উঠে গেছে। এখন মানুষের ভোটের অধিকার নেই। অবৈধ খুনি অত্যাচারী সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে।

এরপর বক্তব্য শেষ করে দ্রুত গাড়িতে করে ওই স্থান ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারকালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে লক্ষ্য করে বিভিন্ন ভবনের ওপর থেকে বৃষ্টির মতো ইট ছোড়া হয়। এ সময় কারওয়ান বাজারে একটি পথসভায় হ্যান্ড মাইকে বক্তব্য দিচ্ছিলেন খালেদা।

হামলার মুখে তার নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদে গাড়িতে উঠিয়ে কারওয়ান বাজার থেকে সরিয়ে নেন। খালেদা অক্ষত থাকলেও তার নিরাপত্তাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G