মির্জা আব্বাসের জামিন শুনানি পেছাল

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Mirza Abbasদুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের শুনানির জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

এর ফলে জামিন পাওয়ার জন্য ২৮ এপ্রিল ভোটের আগের দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ওই দিন ধার্য করেন।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম তসারুজ্জামানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মির্জা আব্বাসসহ আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগপত্র দাখিল করেন।

প্রতিক্ষণ/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G