হাবিপ্রবির শিল্প প্রদর্শনীতে ব্যাপক সাড়া
হাবিপ্রবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:
স্বপ্ন সৃষ্টির দুয়ার ভাঙ্গুক বাস্তবতার দুয়ার এই শ্লোগানে দীপ্ত হয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো “ফ্রেমে বাঁধা স্বপ্ন” নামে দুইদিন ব্যাপী শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আজ সকাল ১০ টায় দুইদিন ব্যাপী এই প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন।
তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং যারা এই আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানান।
প্রদর্শনীতে ফটোগ্রাফি, ফোটোসপ ডিজাইন, পেইন্টিং, এবং হাতের কাজ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ করতে সার্বিক সহযোগিতায় রয়েছেন, বীগবাজাড় ,ক্রিয়েটিভ মেথ সেন্টার , সিলিকন , Rafusoft, DIJITAL TECH software house, নীল পিরান, MBA( evening), hstu এবং বিশ্ববিদ্যালয় এর সৃজনশীল মনা কিছু শিক্ষার্থী।
প্রতিক্ষণ/এডি/মোস্তাফিজুর রহমান/আরেফিন


























