উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৩ অপরাহ্ণ

100_0630_127801শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বুধবার মানববন্ধন ও র‌্যালি কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষক পরিষদ।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এক জরুরি সভাশেষে পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার ১২টায় ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হবে।

বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী উপাচার্য পদত্যাগ না করায় সোমবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের ৩৫জন শিক্ষক ৩৭টি প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রেজিস্টারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে গত দুইদিন ধরে প্রশাসনবিহীন অবস্থায় চলছে শাবি। ক্লাস পরীক্ষা চললেও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারণ শিক্ষার্থীরা।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G