সুরিটোলা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

suritolaঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশালে ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে না পেরে বিক্ষুব্ধ হয়ে ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে ভোটাররা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রিজাইডিং অফিসার শওকত আলী জানান, রিটার্নিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোট প্রদানের দাবিতে প্রায় দেড় থেকে দুইশ’ ভোটার কেন্দ্রটির সামনে বিক্ষোভ করছেন।

ভোটাররা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ পর্ব শুরু হলে তারা ভোট দিতে কেন্দ্রে আসেন। কিন্তু এসে দেখেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে।

তাঁরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রিসাইডিং অফিসাররা ভোরেই নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দিয়ে ফেলেছেন।

প্রতিক্ষন/এডি/মারুফ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G