দেড় শ’ আলোকবর্ষ দূরে নতুন নক্ষত্রের সন্ধান

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ অপরাহ্ণ
102368_nasaআইটি প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
সম্প্রতি এমন এক নক্ষত্রের সন্ধান পেয়েছে যার তিনটি গ্রহই পৃথিবীর চেয়ে কিছুটা বড়। কেপলার মহাকাশ টেলিস্কোপের মাধ্যমেই পৃথিবীর মতো গ্রহের অনুসন্ধান করে থাকে নাসা। ।
এপিক ২০১৩৬৭০৬৫ নামে নত্রটির রঙ লাল এবং তার আয়তন ও ভর সূর্যের ঠিক অর্ধেক। দেড় শ’ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্র, গ্রহসহ যে ১০টি নিকটবর্তী নক্ষত্র আছে তার অন্যতম। অনুসন্ধানকারী দলের নেতা অ্যারিজোনা ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী ইয়ান ক্রসফিল্ড বলেছেন, ‘বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন থাকার ফলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে।
কিন্তু প্রকৃতিতে বিস্ময় অপার। কেপলার মিশনে যেসব এক্সো প্ল্যানেট আবিষ্কৃত হল, সেখানকার বায়ুমণ্ডলে হাইড্রোজেন বেশি থাকায় সেখানে প্রাণে বাঁচা সম্ভবই নয়।’ কেপলার ডেটার কম্পিউটার অ্যানালাইসিস চলাকালীন ৬ জানুয়ারি এটি আবিষ্কার করা হয় ।
বার্কলের ছাত্র এরিক পেটিগুরার মতে যে সব গ্রহ আমরা আবিষ্কার করেছি তার বেশির ভাগই ঝলসে যাওয়া। কিন্তু এই নতুন নক্ষত্রের সাথে থাকা তিনটি গ্রহই অনেক কম গরম। তিনি আরো বলেন, সবচেয়ে বাইরের গ্রহটি পৃথিবীর মতোই পাথুরে, তাই আমরা আশা করছি সঠিক তাপমাত্রা পেলে এখানেও পানির খোঁজ মিলতে পারে। সুত্র: ইন্টারনেট

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G