তিন সিটিতেই নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

moududসরকার সমর্থকদের কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, ২০ দলের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা অভিযোগ এনে তিন সিটিতেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার  দুপুর সাড়ে ১২ টায় দলের কেন্দ্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে জাল ভোট, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ এনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেন মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া সকালে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোটেক মাসুদ আহমেদ তালুকদার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ৫ শতাধিক ভোট কেন্দ্র থেকে সরকার সমর্থকরা এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ তোলেন।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G