পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচন বর্জন: আ’লীগ

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hanifদল সমর্থিত প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি তিন সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন বয়কট করবেন, প্রত্যাখ্যান করবেন এটা খালেদা জিয়ার পূর্বপরিকল্পিত।

তিনি বলেন, তারা যে অভিযোগ করেছেন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরাজয় নিশ্চিত জেনে আন্দোলনে ইস্যু সৃষ্টির জন্য নাটক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

ভোট শান্তিপূর্ণভাবে চলছে উল্লেখ করে হানিফ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটির শান্তিপূর্ণভাবেই ভোট দিয়ে যাওয়ার আহবান জানান।

এর আগে বেলা সাড়ে বারটার দিকে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে চট্টগ্রামের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G