আবারো বাসে যৌন হয়রানি, কিশোরীর মৃত্যু

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Nuruzzaভারতের পাঞ্জাবে চলন্ত বাসে যৌন হয়রানির ঘটনায় লাফিয়ে পড়ে এক কিশোরীর (১৪) মৃত্যু হয়েছে।

মোগা জেলায় বুধবার বিকেল ৪ টায় ওই ঘটনায় কিশোরীটির মা (৩৮) আহত হয়েছেন।

মা তার এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে গুরুদয়ারা পরিদর্শনে যায়। সেখান থেকে পাবলিক বাসে চড়ে ফেরার পথে গিল গ্রামের কাছে একদল উত্ত্যক্তকারী মা ও মেয়েকে উত্ত্যক্ত করা শুরু করে।

উত্ত্যক্তকারীরা উভয়কে শারীরিকভাবে হয়রানি করা শুরু করলে কিশোরীর মা বাসের কন্ডাক্টরকে বিষয়টি জানায়। কন্ডাক্টর সে সময় উল্টো উত্ত্যক্তকারীদের দলে যোগ দিয়ে যৌন হয়রানি করতে থাকে।

এক পর্যায়ে মেয়েটির মা চালককে গাড়ি থামাতে অনুরোধ করে। কিন্তু বাসচালক তা না শুনে আরও জোরে গাড়ি চালানো শুরু করেন। এক পর্যায়ে বাসটি মোড় নেওয়ার সময় যৌন হয়রানি থেকে বাঁচতে মা ও মেয়ে বাস থেকে লাফ দেয়।

স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীটিকে মৃত ঘোষণা করেন। কিশোরীটির মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G