উচ্ছেদ অভিযানে গুলি, আহত ১০

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bananiরাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের সময় পুলিশের গুলিতে অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বনানীর ইকবাল টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকজন পুলিশসহ ঢাকা সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে আসেন।

উচ্ছেদকে কেন্দ্র করে দোকানদারদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত দোকানদাররা ম্যাজিস্ট্রেটসহ অভিযান দলের উপর হামলা চালান এসময় আত্মরক্ষার্থে পুলিশ ১৯ রাউন্ড গুলি ছোড়ে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিক্ষণ/এডি/নিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G