আপনার পাশেই আছে এরকম বন্ধুরূপী শত্রু!

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ৭:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

art.friendship.real.simpleবন্ধু ছাড়া যেমন কারো জীবন কাটানো সম্ভব না, ঠিক তেমনি বন্ধুর কারনে আপনার বড় কোনো ক্ষতিও হয়ে যেতে পারে । বন্ধু সেজে ক্ষতি করাটাও বেশ সোজা। কারণ বন্ধুকে মানুষ অন্ধের মত বিশ্বাস করে। আর এই সরল বিশ্বাসের সুযোগ নেয় বন্ধুরূপী শত্রুরা।

সত্যি কথা বলতে কি, এই জীবনে বন্ধু চিনতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করি। ভুল মানুষদেরকে আপন ভেবে নিই, তারপর প্রতারণা ও ক্ষতির স্বীকার হয়ে নিজেই পস্তাই। একবার বিপদে পড়ার পর আর কিছুই করার থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে চিনবেন নকল বন্ধুকে? কীভাবে বুঝবেন যে যাকে আপন ভেবে পাশে রেখেছেন, সেই-ই আপনার ক্ষতির কারণ হবে? আছে কিছু নিশ্চিত লক্ষণ। জেনে নিন…

১) সবসময় কি আপনিই বন্ধুদের জন্য এটা-সেটা করতেই থাকেন? আপনিই খাওয়ান, আপনি বেড়াতে নিয়ে যান, আপনিই তাঁর প্রয়োজনের সময় পাশে থাকেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি আছেন নকল বন্ধুত্বে।

২) কখনো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি হলে কি আপনাকেই আগ বাড়িয়ে সমাধান করতে হয়? আপনি হাত না বাড়ানো পর্যন্ত কি তিনি এগিয়ে আসেন না? জেনে রাখুন, সত্যিকারের বন্ধুত্বে এমন ইগো সমস্যা থাকে না।

৩) এমনিতে সম্পর্ক সাধারণ হলেও প্রয়োজনের সময় তাঁদের ব্যবহার হুট করেই খুব ভালো হয়ে যায়, এমনবন্ধুত্ব থেকে দূরে থাকুন।

৪) বন্ধুকে মানুষ সাহায্য করবেই। কিন্তু সেই সাহায্য যদি প্রায়ই করতে হয়, তাহলে জানবেন বন্ধুত্বে সমস্যা আছে।

৫) আপনার বন্ধু কি প্রায়ই আপনাকে বলতে থাকেন যে “অমুকে এটা বলেছে, তমুকে সেটা বলেছে?” এমন বন্ধু হতে যত দ্রুত সম্ভব নিজেকে সরিয়ে নিন। অন্য কেউ তার কাছে আপনার নামে বদনাম করার পরও সে সেটা শুনেছে, এর অর্থ সহজেই অনুমেয়।

৬) বন্ধুর উপকার করতে গিয়ে প্রায়ই কি বিপদে পড়েন আপনি? জেনে রাখুন, এই বন্ধুত্ব মিথ্যা।সত্যিকারের বন্ধু কখনো আরেকজনকে বিপদে ফেলেন না।

৭) আপনার বিপদের সময় কি বন্ধুকে কাছে পান? নাকি এটা-ওটা বাহানায় তিনি আজীবন ব্যস্তই থাকেন? উত্তর যদি পজেটিভ না হয়, তবে এমন বন্ধুত্ব থেকে সরে আসাই উত্তম।

৮) আপনার নিজেরই কি মনে হয় বন্ধু আপনাকেব্যবহার করছে? উত্তর হ্যাঁ হলে নিজেই বুঝে নিন।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G