শাহ আমানতে স্বর্ণসহ দুই বিমান কর্মী আটক

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gold arrestচট্টগ্রাম নগরীর শাহ আমানত বিমানবন্দরে চার কেজি ৬’শ গ্রাম স্বর্ণের বারসহ বিমানের দুই ট্রাফিক হেলপারকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

রোববার সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন; বেলাল হোসেন ও শেখ কামাল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯ টার দিকে আটককৃতরা দুবাই থেকে এফজেড৫৮৯ বিমানে শাহ আমানতে অবতরণ করে। শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা তাদের সন্দেহ করে। এসময় দুইজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলা হয়।

পরে দুইটি লাগেজে থাকা সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৪০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা বলেও জানান তিনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G