ফের নেপালে দফায় দফায় ভূমিকম্প

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৮:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

nepal noorনেপালে সোমবার সকাল থেকে তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছির ৪ দশমিক ৩ ও তৃতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এগুলো বড় মাত্রার কোনো ভূমিকম্প না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

গত ২৫ এপ্রিলের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর মানুষজন ভয়ে ঘরে ফিরছেন না। তাবু গেড়ে খোলা আকাশের নিচে থাকছেন। তার ওপর ছোটো মাত্রার হলেও পরপর তিনটি ভূমিকম্প নেপালবাসীর মনে ভয়ের সৃষ্টি করেছে।

এদিকে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ৭০০০ হাজার ছাড়িয়েছে। নেপালের বিমানবন্দরে বড় কোনো প্লেন অবতরণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G