দ্বিতীয় সময়ের বিদ্যুৎ–শতাব্দী এষ

প্রকাশঃ মে ৭, ২০১৫ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ অপরাহ্ণ

বাতিটা নেভাবো নেভাবো করেও নেভানো হয়না2Ash
কী যেন ঝাপটে ধরে! ভয়? অন্ধকার আমার প্রথম ঘর 
তবে ভয়েরা আবডালে থেকে কিসের ফন্দী আঁটে,

কাঁটাতার ঘিরে থাকে অস্তিত্ত্বের চারপাশ-

ঘুমাবোনা বলে এই ঠিক করা রাতের প্রহরে-প্রহরে 
লুকিয়ে রেখেছি খঞ্জর, বর্শার তামাটে ইতিহাস, দেয়ালের গায়ে
হায়ারোগ্লিফিক বর্ণমালা, তারপাশে বিচ্ছিন্ন চাঁদ, একদিন পৃথিবীর
চাদহাতধরে ঘুরে বেড়ানো কক্ষপথে চাঁদ এরকম গল্প বলেছিল-
ভবিষ্যতের সময় বলে একটি ধারনায়
মানুষেরা ধীরে ধীরে হয়ে যাবে একেকটি কৃষ্ণগহব্বর

কেমন যেন ঘুম পেয়ে এলো এসব ভাবতে ভাবতে 
চারপাশ হচ্ছে মৃয়মাণ-
এবার সত্যি বাতিটা নেভানো প্রয়োজন ।

শ্বেতা শতাব্দী এষ

বাংলা বিভাগ, ঢাকাবিশ্ববিদ্যালয়

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G