ব্রিটিশ পার্লামেন্টে শেখ হাসিনার ভাগ্নি

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

tiulipব্রিটেনের ৫৬ তম সাধারণ নির্বাচন হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক এমপি নির্বাচিত হয়েছেন।

টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতনী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে।

ফলাফলে জানা গেছে, ৪৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউলিপ। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৩ হাজার ৯শ ৭৭। অপরদিকে, টিউলিপের নিকটতম প্রতিদ্বন্দ্বী সায়মন মার্কাস পেয়েছেন ৪২ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪২ হাজার আটশ ৩৯।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হওয়ায় ব্রিটেনের নির্বাচন ও এর ফল নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ছিলো বাড়তি আগ্রহ।

টেলিভিশন-পত্রিকার পাশাপাশি সেদেশে অবস্থানরত প্রবাসীদের কাছেও সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছেন অনেকে। তার এ জয়ে প্রবাসী বাঙ্গালীদের মাঝে আনন্দ বইছে।

মেয়ের হয়ে লেবার পার্টির জন্য ক্যাম্পেইন করে ছিলেন বঙ্গবন্ধুকন্যা ও টিউলিপের মা শেখ রেহানাও।

টিউলিপ স্বামী ক্রিস পার্সিকে সাথে নিয়ে নিজ এলাকার ভোট কেন্দ্রে সকালেই তার ভোট দেন। নির্বাচনী জরিপে আগে থেকেই এগিয়ে ছিলেন লেবার পার্টির এই প্রার্থী।

এক নজরে টিউলিপ সিদ্দিক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে  টিউলিপ রিজওয়ানা সিদ্দিক লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন।

টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে  স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন আর্থরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেন টিউলিপ। তিনি মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন।

২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন টিউলিপ। ২০১৩ সালের জুলাইয়ে স্থানীয় পার্টির সদস্যদের ভোটে টিউলিপ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা টিকেট পান।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G