কিশোরীকে ধর্ষন করে হত্যা

প্রকাশঃ মে ৯, ২০১৫ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি,প্রতিক্ষণ ডটকম

rapeলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে এলাকাবাসী রিনা আক্তার (১৩) নামের ওই কিশোরীর লাশ ভুট্টাক্ষেতে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

দুর্বৃত্তরা মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে রাতভর ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীয়রা জানান, মেয়েটি মোস্তাজীরপাড়া এলাকার জলিলুর রহমান মোস্তাজীরের পালিত মেয়ে। তিন বছর বয়সে বাবা-মা হারানো মেয়েটি মোস্তাজীর পরিবারে নিজের সন্তানের মত আদর যত্নে বেড়ে ওঠে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G