ইয়াবা সহ যুবলীগ নেতা আটক

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি,প্রতিক্ষণ ডটকম

yabaনোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পরকোর্ট ইউনিয়ন থেকে ইয়াবাসহ সাহাব উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে ইউনিয়নের ১১নং মুন্সির রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাহাব উদ্দিন (২৮) হাট-পুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে প্রতিক্ষণকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১১নং মুন্সির রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সাহাব উদ্দিনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G