ভারতে বাস খাদে পড়ে নিহত ২৪

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

busভারত অধ্যূষিত কাশ্মিরে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। সোমবার এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

সোমবার অতিরিক্ত যাত্রীবোঝাই করে দুদুলাট্টি এলাকা থেকে উধমপুর যাওয়ার পথে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে করে বাসটি তিনশ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়।

নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ১২ জন নারী এবং দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন উধমপুরের ডেপুটি কমিশনার ইয়াশা মুডগাল।

তিনি জানান, আহতদের মধ্যে ছয়জনকে জম্মু সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শোক প্রকাশ করেছেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G