‘সরকারের পৃষ্ঠপোষকতায় ব্লগার বিজয় খুন’

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৯:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

imranসরকার ও রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ব্লগার অনন্ত বিজয় দাস খুন হয়েছে বলে দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

ইমরান বলেন, একদিকে ব্লগারদের খুনিরা গ্রেফতার হচ্ছে না, অন্যদিকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজিব হত্যার খুনিদের রাতের আঁধারে জামিন দিয়ে বিদেশে পাঠানো হচ্ছে। এতে করে সরকারের ভেতরের লোকেরাই যে পাহারা দিয়ে এসব খুন করাচ্ছে তা স্পষ্ট।

তিনি অভিযোগ করেন, হয়তো আরেকটা নতুন নাটক সাজিয়ে খুনিদের ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং সেটা দুই দিন পরেই করা হতে পারে। এভাবে চলতে থাকলে হয়তো এমন একদিন আসবে যেদিন নিরাপত্তার জন্য বাংলাদেশের সবাইকে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের মতো অস্ত্র হাতে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে আবারো শাহবাগে এসে শেষ হয়।

প্রতিক্ষণ/এডি/রাফি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G