কোরিয়ান প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদন্ড কার্যকর

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ১০:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

pppউত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হায়ুন ইয়ং-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এমনই তথ্য প্রকাশ করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা দপ্তর।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে বিমান বিধ্বংসী গোলার আঘাতে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও ঘটনাটি সম্প্রতি প্রকাশ পেয়েছে।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের এক প্রতিবেদনে গোয়েন্দা দপ্তর ইয়োনহাপ জানিয়েছে, ৩০শে এপ্রিল উত্তর কোরিয়ায় এক বিমান বিধ্বংসী গোলার আঘাতে হায়ুন ইয়ং-চোল নিহত হন। ধারণা করা হচ্ছে যে, দেশটির নেতা কিম জং-উনের বিরাগভাজন হওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ইয়োনহাপ বলছে, একটি অনুষ্ঠান চলার সময় কিম জং-উনের উপস্থিতিতে মি. ইয়ং-চোল ঘুমিয়ে পড়েছিলেন। তবে সেই ঘটনার জের ধরেই এই মৃত্যুদণ্ড কিনা, তা এখনো পরিষ্কার নয়। ২০১২ সাল থেকে দেশটির প্রতিরক্ষা দপ্তরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন মি. ইয়ং-চোল।

তবে উত্তর কোরিয়ার কোন সূত্র থেকে এই খবর নিশ্চিত করা যায়নি। সূত্র: বিবিসি

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G