আসছে তীব্র ভূমিকম্প

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

shamseddin2013নিমিষেই সব ওলটপালট। সাজানো সৃষ্টি ধ্বংসস্তুপে রুপান্তর। ভাবতেই কেমন দম বন্ধ হয়ে আসে। মনে হচ্ছে শিগগিরই আসছে মহাপ্রলয়। সেই প্রলয়েই ধ্বংস হয়ে যাবে সৃষ্টির সাজানো সুন্দর বাগান। হ্যাঁ, এমনই এক পরিস্থিতির চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। তারা জানাচ্ছে, নেপালের ভয়াবহ ভূমিকম্পসহ এই কয়েকদিন যা কম্পন আমরা অনুভব করেছি, তার অন্তত ৩২ গুণ শক্তিশালী একটি ভূমিকম্প হতে চলেছে অদূর ভবিষ্যতেই। অর্থাৎ নেপালের কম্পনের মতো ওই রকম ৩২টি কম্পন মিলিয়ে যতটা শক্তিশালী হয়, সেরকমই ভূমিকম্প হবে শিগগিরই।

সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিশ্বের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি মানচিত্র তৈরি করেছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। বিশেষ করে ওই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ভারতভূমিও।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, প্রবল ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অংশ। এছাড়াও মার্কিন জিওলজিক্যাল সার্ভে আরো বেশকিছু অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

গত ফেব্রুয়ারীতেই সতর্ক করেছিলো মার্কিন জিওলজিক্যাল সার্ভে। তারা পর্যালোচনা শেষে জানিয়েছিল নেপালে খুব শিগগিরই ভূমিকম্প হতে পারে। কিন্তু নেপাল সরকার বিষয়টিকে আমলে না নিয়ে সতর্কতামূলক ব্যবস্থাও নেয়নি। রিপোর্ট বলছে, গত ২০৫ বছরের ইতিহাসে কাঠমান্ডুতে এটাই পঞ্চম শক্তিশালী কম্পন।

ভারতের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউট-এর প্রাক্তন ডিরেক্টর হর্ষ কে গুপ্তার কথায়, ২৭ এপ্রিল নেপালের ভূমিকম্প কিছুই নয়। আমরা জানি খুব শিগগিরই এমন কম্পন হতে চলেছে, যার তীব্রতায় ধ্বংস হয়ে যেতে পারে বিশ্বের একটা অংশ।

 

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G